বগুড়ার ফাঁপোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন এবং ফাঁপোর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নব-নির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে গণসংবর্ধনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য (বগুড়া সদর-৬) ও বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব মোঃ রেজাউল করিম বাদশা। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। নতুন এই ভবন শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে। তিনি এলাকাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ফাঁপোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মাফতুন আহমেদ খান রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাঁপোর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল বাসেত। এছাড়া উপস্থিত ছিলেন ফাঁপোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রায়হান, যুবদলের হেলাল, হারুন উর রশিদ, রুবেল, জাফর, শ্রমিক দলের সজল, ওয়ার্ড বিএনপিনেতা এনামুল হক খোকন, জামাল উদ্দিন, আব্দুল আওয়াল খন্দকার, স্বেচ্ছাসেবক দলের বরকত, ছাত্রদল, তাঁতীদলের ফারুক, গোলাম রব্বানীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, সুধীজন, ঠিকাদার, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয় এবং পরে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সুধী সমাবেশে বক্তারা নবনির্বাচিত এমপির নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকা- আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, নবনির্মিত ৪ তলা এই বিদ্যালয় ভবনটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত, যা শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে।
সংবাদ শিরোনাম
ফাঁপোরে নবনির্মিত ৪ তলা বিদ্যালয় ভবনের উদ্বোধন ও এমপি রেজাউল করিম বাদশাকে গণসংবর্ধনা
-
বগুড়া প্রতিনিধি - আপডেট সময় ০৯:৪৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- 155
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























