ফরিদপুরের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক ফতেহাবাদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১২ টায় ফরিদপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে পত্রিকার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দৈনিক ফতেহাবাদের সম্পাদক ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এবিএম সাত্তার এর সভাপতিত্বে এবং পত্রিকাটির ? নির্বাহী ?সম্পাদক ও ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও শিক্ষাবিদ প্রফেসর এম এ সামাদ। এছাড়া বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও এখন টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি শেখ মফিজুর রহমান শিপন, পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন, সুজন মাহমুদ ও লিয়াকত আলী খান লাভলু। আলোচনা সভায় বক্তারা দৈনিক ফতেহাবাদের ১৫ বছরের পথচলা, গণমাধ্যমে এর অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, গত দেড় দশক ধরে পত্রিকাটি সাধারণ মানুষের মুখপত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে ফটোসেশন অনুষ্ঠিত হয়। এতে পত্রিকার পরিবারের সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। দৈনিক ফতেহাবাদ দীর্ঘ ১৫ বছর ধরে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকমহলে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে বলে বক্তারা উল্লেখ করেন।
সংবাদ শিরোনাম
ফরিদপুরে দৈনিক ফতেহাবাদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
-
বিলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি - আপডেট সময় ০৯:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- 162
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























