সুনামগঞ্জ-২ নির্বাচনী এলাকা (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরী বলেছেন, শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগসহ সকল মৌলিক চাহিদার দিক দিয়ে অবহেলিত ও উপেক্ষিত জনপদ দিরাই শাল্লা। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই হাওরের জনপদকে এগিয়ে নিতে চাই। সেজন্য যেখানে যাযা করার দরকার তার সবকিছু করতে হবে। মঙ্গলবার (৫মে) সকাল ১১টায় শাল্লা উপজেলা সদরস্থ গণমিলনায়তন হলে দুর্যোগাক্রান্ত কৃষকদের মধ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদান বিতরন ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী অফিসারদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান গুনেন্দ্র চন্দ্র সরকার, থানা ওসি মোঃ রুকিবুজ্জামান,শাল্লা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম,উপজেলা বিএনপি নেতা আব্দুল আউয়াল,সংসদ সদস্যের সহধর্মীনি পারভীন আক্তার চৌধুরী, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ,মাহবুব সোবহানী চৌধুরী ও সাংবাদিক রুদ্র মিজানসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও বিএনপি জমিয়ত জোটের নেতৃবৃন্দ। এসময় শাল্লা উপজেলা কৃষি অফিসার শুভজিৎ রায়, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান ও সাংবাদিক আবু হানিফসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন। পরে শাল্লা উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া অনুদান বিতরণ করেন সংসদ সদস্য, গণমানুষের নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নাছির চৌধুরী। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। এর আগে সোমবার (৪ মে) দিরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-২ নির্বাচনী এলাকা (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরী বলেন, আমি দুইবার উপজেলা চেয়ারম্যান ও একবার এমপি ছিলাম, কিন্তু তখনও পুরোপুরি পারিনি। এবার আপনাদের সহযোগিতা পেলে দিরাই শাল্লাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমার দীর্ঘদিনের লক্ষ্য দিরাই শাল্লা উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, আবাসিক মেডিকেল অফিসার প্রশান্ত তালুকদার, কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী পশুরাম দাস, পাউবো’র মাঠ প্রকৌশলী মোঃ আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। নাছির চৌধুরী বলেন, পিআইসি প্রথায় ফসলরক্ষা বাঁধের বিকল্প হিসেবে আসন্ন শীত মৌসুমে কালনী নদীসহ বিভিন্ন নদ নদী ও খাল খনন আমরা শুরু করবো। তিনি বলেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য রয়েছে, যা সততার সঙ্গে পালন করতে হবে। তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবেন এবং বেশি বেশি লিখবেন। কর্মকর্তাদের উদ্দেশেও তিনি বলেন, আপনারা আমার উদ্ধৃতি দিয়ে লিখবেন, দিরাই শাল্লাকে এগিয়ে নিতে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। প্রয়োজনে ডিও লেটার, সংসদ বা প্রধানমন্ত্রীর কাছেও কথা বলব—আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই। কৃষি খাত নিয়ে তিনি বলেন, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকের ধান নষ্ট হয়ে গেছে। সরকার ইতোমধ্যে কৃষকদের সহায়তার ঘোষণা দিয়েছে। হাওরের জলাবদ্ধতা নিরসনে নদী খননসহ সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসক সংকট, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট এবং বিভিন্ন দপ্তরে জনবল সংকটের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও কাজ করা হবে। হাওরাঞ্চলের ভাতা প্রসঙ্গে তিনি বলেন, অন্য উপজেলায় কর্মকর্তারা হাওর ভাতা পান, দিরাই ও শাল্লায় কেন নয় ? এখানে হাওর ভাতা চালু করতে হবে। পাশাপাশি দিরাই প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালুর বিষয়েও তিনি উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে নাছির চৌধুরী বলেন, অপরাধ দমনে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। তিনি তার পূর্ববর্তী অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালে গ্রামে গ্রামে রাতে ঘুরে চোর-ডাকাত ধরতাম। এখন অপরাধের ধরন পাল্টে গেছে। আওয়ামী আমলে আমার নিজের বাসায় ডাকাতি সংঘটিত হলেও এর কোন বিচার আমি পাইনি। তবে সকলের ন্যায়বিচার নিশ্চিতে আমার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম
সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দিরাই-শাল্লাকে এগিয়ে নিতে চাই-নাছির চৌধুরী
-
আল হেলাল সুনামগঞ্জ - আপডেট সময় ০২:৫৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- 107
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























