ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শিবগঞ্জে প্রতিবাদ সভা

চাঁপাইনবাবগঞ্জে কর্মরত আমার দেশের জেলা প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি সাংবাদিক তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এ কর্মসূচি অনু্ষ্িঠত হয়। শিবগঞ্জ সাংবাদিক সমাজ এই কর্মসূচির আয়োজন করে। প্রতিবাদ সভায় বক্তারা তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বক্তারা আরও বলেন, সাংবাদিক তারেক রহমান ও তার সহকর্মীদের ওপর হামলাকারীরা সমাজের চিহ্নিত সন্ত্রাসী। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। প্রতিবাদ সভা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এতে জেলার ও উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করে ঘটনার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা না হলে জেলার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে। এতে বক্তব্য রাখেন, এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান হাবিব, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রনি, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, বাসসের জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, ইত্তেফাকের প্রতিনিধি সফিকুল ইসলাম ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি জালাল উদ্দীন দৈনিক খবরপত্র পত্রিকার জেলার আঞ্চলিক প্রতিনিধি মোঃ আমিনুল হক প্রমূখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শিবগঞ্জে প্রতিবাদ সভা

আপডেট সময় ০৩:০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬