ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

গজারিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মতবিনিময় সভা

মুন্সীগঞ্জের গজারিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মত বিনিময় সভায় প্রধান অতিথির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জি: ইশরাক হোসেন এমপির বক্তব্যে এই কথা বলেন, পতিত আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে এর একক কৃতিত্ব নিতে চেয়েছিল। গুম, খুন, হত্যা ও লুটপাটের মতো অসংখ্য অপকর্ম তারা করেছে। আর এসব অপরাধ জায়েজ করার জন্য তারা সবসময় মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। মুক্তিযুদ্ধের সঠিক মূল্যায়ন একমাত্র বিএনপি-ই করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান, তাই মুক্তিযোদ্ধাদের প্রতি তার আন্তরিকতা ও শ্রদ্ধা সবচেয়ে বেশি। বক্তব্যে তিনি অপ্রাপ্তবয়স্ক ও অ-মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা, মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বীর নিবাস নির্মাণে অনিয়ম এবং ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি না করাসহ বিভিন্ন ইস্যুতে বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। বুধবার দুপুর ২ঘটিকায় উপজেলা ভবেরচর বাজারস্থ মুক্তিযোদ্ধা ভবনস্থ এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: কামরুজ্জামান রতন, উপজেলা নির্বাহী অফিসার মো: মাহমুদুল হাসান, অফিসার ইনচার্জ মো: হাসান আলী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মো: সিরাজুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে দুশতাধিক মুক্তিযোদ্ধাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা প্রফেসর গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মো: ইসহাক আলী, মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিমন্ত্রী ইঞ্জি: ইশরাক হোসেন এমপি এ সময় বলেন, আমি আমার বাবার মুখে শুনেছি তৎকালীন সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান কালুর ঘাট থেকে তাঁর প্রথম ঘোষণায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে এদেশের মানুষকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ার আহবান জানান কিন্তু গত ১৭বছর স্বাধীনতার ঘোষক হিসেবে তাঁকে মূল্যায়ন করা হয় নাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

গজারিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মতবিনিময় সভা

আপডেট সময় ০৩:০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬