ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী Logo আর্লি-৪৫ জাতের শিম চাষে কৃষক ময়েজ উদ্দিনের সাফল্য Logo সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন Logo জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার Logo ইলিশ প্রজননের নিষেধাজ্ঞায় পদ্মা-মেঘনা ইলিশ অবতরণ কেন্দ্র ফাঁকা Logo সনদ-ক্রেস্ট বিতরণ ও মা সমাবেশে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ Logo জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী Logo কালিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক Logo মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

‘রকস্টার’ টিজারে আগ্রাসী শাকিব, আসছে নতুন চমক

  • বিনোদন:
  • আপডেট সময় ০৯:৪০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • 196

টিজারটি শাকিব খান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ছবি: সংগৃহীত
দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে এসেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’র অফিসিয়াল টিজার। নির্মাতারা একে ‘জ্যামিং সেশন’ হিসেবে উল্লেখ করেছেন, যা প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। গত মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় টিজারটি শেয়ার করে শাকিব খান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল, এবার সে আসছে পর্দা কাঁপাতে।’
প্রায় এক মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে শাকিব খানকে একেবারে ভিন্ন ও আগ্রাসী লুকে দেখা গেছে। কনসার্টের উন্মাদনা, পারফরম্যান্স আর অ্যাকশন দৃশ্য-সব মিলিয়ে টিজারে তার শক্তিশালী উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। টিজার দেখে ধারণা করা যাচ্ছে, সিনেমাটি একটি মিউজিক্যাল থ্রিলার ঘরানার। যেখানে একজন রকস্টারের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হবে। গান, অ্যাকশন ও বিনোদনের মিশেলে ভিন্নধর্মী অভিজ্ঞতা পেতে পারেন দর্শকরা।
টিজারের শেষ অংশে একটি বার্তায় বলা হয়েছে, ‘এটি কেবল একটি জ্যামিং সেশন, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন।’ এতে বোঝা যাচ্ছে, সামনে আরও চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন শাকিব খান।
সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এর চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি এবং সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘রকস্টার’। এখন দেখার অপেক্ষা, বড় পর্দায় কতটা ঝড় তুলতে পারেন এই তারকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

‘রকস্টার’ টিজারে আগ্রাসী শাকিব, আসছে নতুন চমক

আপডেট সময় ০৯:৪০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬