গত রোববার (৩ মে) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পরদিন তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ হয় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
গতকাল বুধবার সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী নুসরাত তাবাসসুমকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার। শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন।অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গত রোববার (৩ মে) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পরদিন তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ হয়। এর আগে ২১ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। কিন্তু ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। বিলম্ব দেখিয়ে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করেনি। পরে উচ্চ আদালতের আশ্রয় নেন নুসরাত। আদালত ইসিকে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ ও আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। ইসি তার মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন: শপথ নিলেন নুসরাত তাবাসসুম
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ০৯:৪৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- 182
নুসরাত তাবাসসুমকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ছবি: সংগৃহীত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























