ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

মেসিকে বাদ দিয়েই সর্বকালের সেরা একাদশ!

ক্রীড়া সাংবাদিক পিয়ার্স মরগান আবারও আলোচনায়, আর সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন লিওনেল মেসি। নিজের সর্বকালের সেরা ফুটবল একাদশ প্রকাশ করে মেসিকে বাইরে রেখেছেন এই ব্রিটিশ সাংবাদিক ও উপস্থাপক।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত সেই একাদশে জায়গা পেয়েছেন ফুটবল ইতিহাসের বহু কিংবদন্তি। তবে সবচেয়ে বড় চমক ছিল মেসির অনুপস্থিতি।
এ নিয়ে সমালোচনা শুরু হলে নিজের অবস্থান আরো স্পষ্ট করেন মরগান।
তিনি বলেন, ‘এটা মোটেও অবাক হওয়ার মতো কিছু নয়। মেসি আর্জেন্টিনার ইতিহাসের সেরা খেলোয়াড়ও নন। আমার সর্বকালের সেরা একাদশ তাকে ছাড়াই পরিপূর্ণ।
মরগানের বেছে নেওয়া একাদশে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, রোনালদিনহো ও রোনালদো নাজারিওদের মতো তারকারা।
মেসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য নতুন নয় মরগানের জন্য। অতীতেও একাধিকবার তিনি ক্রিস্তিয়ানো রোনালদোকে সর্বকালের সেরা বলে দাবি করেছেন এবং মেসিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন।
তবে এবার তার মন্তব্য সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
অনেকেই মনে করছেন, ফুটবল ইতিহাসের অন্যতম সফল ও প্রভাবশালী খেলোয়াড়কে বাদ দেওয়া শুধুই ব্যক্তিগত পক্ষপাতের বহিঃপ্রকাশ।
অন্যদিকে কিছু সমর্থক আবার বলছেন, সর্বকালের সেরা একাদশ সম্পূর্ণই ব্যক্তিগত পছন্দের বিষয়, তাই ভিন্ন মত থাকতেই পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

মেসিকে বাদ দিয়েই সর্বকালের সেরা একাদশ!

আপডেট সময় ১১:৫৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬