ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

পাইকগাছায় সড়ক উন্নয়নে ধীরগতি: কাদামাটি ঠেলে চলছে শিক্ষার্থী এলাকাবাসী

খুলনার পাইকগাছায় ঠিকাদারের অবহেলা আর জোয়ারের পানিতে সড়ক উন্নয়ন কাজ ব্যহতে’র অভিযোগ পাওয়া গেছে । রাস্তার দু’ধারে রিং বাঁধের মধ্যে বৃষ্টি ও জোয়ারের পানি জমে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এতে জনদুর্ভোগ পেহাতে হচ্ছে এলাকাবাসির। ভুক্তভোগী এলাকাবাসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ উন্নয়ন প্রকল্পটি দ্রুত সময়র মধ্যে বাস্তবায়নের দাবি করেছেন। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানাগেছে, আম্ফান প্রকল্পের আওতায় উপজেলার লতা ইউপি’র শংকরদানা খেয়াঘাট (নির্মানধীন ব্রীজ) হতে তেঁতুলতলা হয়ে কাঁঠামারি বাজার অভিমুখি ২ হাজার ৯শত ৪০ মিটার কার্পেটিং(পিচ) রাস্তার বরাদ্দ হয়। জানাগেছে, ২ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্পটির টেন্ডার পান চুয়াডাঙ্গার জাকাউল্লাহ এ্যান্ড ব্রাদার্স লিঃ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে তেঁতুলতলার এক বাসিন্দা অভিযোগ করে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান উন্নয়ন প্রকল্পে প্রায় কিঃ মিঃ পর্যন্ত বালি ভরাট করলেও অধিকাংশ নির্মানাধীন সড়কে বালি ভরাট হয়নি। দীর্ঘদিন ধরে একমাত্র চলাচল সড়কের দু’পাশে রিং বাঁধ দিয়ে রেখেছেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, একদিকে বৃষ্টির জল অন্যদিকে চিংড়ি ঘেরের জন্য স্লুইস গেটের জোয়ারের জল চুইয়ে রিং বাঁধের মধ্যে আটকে থাকায় চলাচল অযোগ্য হয়ে পড়েছেন। এতে বেশির ভাগ ক্ষেত্রে ভোগান্তিতে পড়ছেন স্কুল গামি শিক্ষার্থী ও বৃদ্ধ মানুষজন। অভিযোগ সম্বন্ধে ঠিকাদারের রোলার ড্রাইভার টিটন বিশ্বাস জানান, আমরা প্রকল্প এলাকায় অবস্থান করছি, কিন্তু যোগাযোগ ব্যবস্থা এত নাজুক বলে প্রকল্প এলাকায় রোলার ঢুকাতে পারছে না বলে কাজে অসুবিধা হচ্ছে। ৪নং ওয়ার্ড সদস্য বিজন কুমার হালদার ভোগান্তির কথা স্বীকার করে বলেন, রাস্তার কিছু অংশে বালি ভরাট করা হয়েছে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় এলাকায় রোলার ঢুকতে পারছে না বিধায় কাজে অসুবিধা হচ্ছে। এ বিষয় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন জানান, মানুষের ভোগান্তি যেন না হয় সেজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে পানি নিস্কাশন করে তাগিদ দেওয়া হয়েছে প্রকল্প কাজ শেষ করতে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

পাইকগাছায় সড়ক উন্নয়নে ধীরগতি: কাদামাটি ঠেলে চলছে শিক্ষার্থী এলাকাবাসী

আপডেট সময় ০২:৪৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬