মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ৯ মে গজারিয়ায় সংঘটিত ভয়াবহ গণহত্যায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) দুপুর ১২টায় গজারিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে গজারিয়া ইউনিয়ন শহীদ পরিবার কল্যাণ পরিষদ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশজুড়ে যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়লে মুন্সিগঞ্জের গজারিয়াতেও পাকবাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালায়। বিশেষ করে ৯ মে সংঘটিত গণহত্যায় গজারিয়ার বহু নারী-পুরুষ শহীদ হন।গজারিয়া ইউনিয়নে দুই ঘন্টায় প্রায় ৩৬০ জন শহীদ হন পাক হানাদার বাহিনীর হাতে।বিশেষ করে এ ইউনিয়নের নয়ানগর ও গোসাইচর,বলুরচর গ্রামের মানুষ বেশি শহীদ হন বলে জানায় উপস্থিত মুক্তি যোদ্ধারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রেনেসাঁ ইন্টান্যাশনাল ফাউন্ডেশন, চেয়ারম্যান ড.মো.আতাউর রহমান। গজারিয়া ইউনিয়ন শহীদ পরিবার কল্যাণ পরিষদের, সভাপতি মো.বিল্লাল হোসেন আখন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, গজারিয়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, গজারিয়া থানার অফিসার ইনচার্জ( ওসি) হাসান আলী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ইকবাল হোসেন সহ মুক্তিযোদ্ধা পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন,মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। গজারিয়ার ৯ মে গণহত্যা ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়।নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সবাইকে কাজ করতে হবে।আপনাদের দাবিগুলো আমি চেষ্টা করবো,তাছাড়া যাচাই-বাছাই শেষে তালিকাভুক্ত করার জন্য ও আবেদন করবো। তাছাড়া আপাদের পাশে আমি সবসময় থাকবো।সরকারি সুবিধা গুলো যাতে আপনারা পান সে বিষয়ে প্রশাসন কে বলে দেওয়া হয়েছে। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।সে সঙ্গে এমপির হাত থেকে ১০ কেজি চাউল ও পোষাক উপহার গ্রহন করে মুক্তি যোদ্ধা পরিবার।
সংবাদ শিরোনাম
গজারিয়ায় ৭১’র গণহত্যার শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা
-
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় ০২:২০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- 124
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























