ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

সালথায় দাঙ্গা ঠেকাতে পুলিশের অভিযান-আটক ১০ জন

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে চলমান দাঙ্গা, সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দী, বালিয়া গট্টি, মেম্বার গট্টি, কসবা গট্টি, দেহার গট্টি ও মীরের গট্টি এলাকায় কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালায় সালথা থানা পুলিশ। এসময় ১০ জনকে আটক করা হয়, আটককৃতরা হলেন— আড়ুয়াকান্দী গ্রামের নুরু খানের ছেলে আজিজুল খান(২২) মৃত শেখ সাহিদের ছেলে আব্দুল হক(৫৫) মৃত জলিল মাতুব্বরের ছেলে রহমান মাতুব্বর ওরফে রব্বান মাতুব্বর(৩০) বালিয়া গট্টি এলাকার পাচু শেখের ছেলে রিয়াজ শেখ(২৫) লাবলু মোল্যার ছেলে জাহিদ মোল্যা(৪০) দেহার গট্টি এলাকার আরশেদ মাতুব্বরের ছেলে লাবলু মাতুব্বর(৩৫) লুৎফর মিয়ার ছেলে টুকু মিয়া(৪০) কাঠিয়ার গট্টি এলাকার ছোরাব শরীফের ছেলে ইশারত শরীফ(৩৩) বাদশা মাতুব্বরের ছেলে সুমন মাতুব্বর(২২) এবং মীরের গট্টি এলাকার সামচু শেখের ছেলে সোহেল শেখ(২৪)। স্থানীয় সূত্রে জানা গেছে গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের ইউপি সদস্য নুরু মাতুব্বর ও বালিয়া গট্টি গ্রামের জাহিদ মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। তারা দুজনই এলাকায় প্রভাবশালী গ্রাম্য মোড়ল হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাদের সমর্থকদের মধ্যে অন্তত ১০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। সহিংসতায় দুই শতাধিক বসতবাড়ি ভাঙচুর এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাবলুর রহমান খান বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, গত সোমবার দুই পক্ষের লোকজন গট্টি এলাকায় জড়ো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুনঃরায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে ১০জনকে আটক করা হয়। আটককৃত ১০ জনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

সালথায় দাঙ্গা ঠেকাতে পুলিশের অভিযান-আটক ১০ জন

আপডেট সময় ০২:২১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬