ফেনীর দাগনভূঞায় পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সারাদেশের ন্যায় একযোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) সকালে দাগনভূঞা বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে ফারিয়া দাগনভূঞা শাখা, ফেনী। মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা চিকিৎসকদের কাছে ওষুধ সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতকে গতিশীল রাখতে নিরলসভাবে কাজ করছেন। অথচ বিভিন্ন সময় তাদের “দালাল” আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত একটি পেশাজীবী গোষ্ঠী। তাদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন না করে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ে কাজ করার সময় নিরাপত্তা ও অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফারিয়ার সভাপতি মনিরুল ইসলাম (বিকন ফার্মাসিউটিক্যাল), সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম (পপুলার ফার্মাসিউটিক্যাল), বারাইয়ারহাট ফারিয়ার সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন রাহাত, ম্যানেজার ফোরামের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন (ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল), সাধারণ সম্পাদক মাইন উদ্দিন (ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল) ও সাংগঠনিক সম্পাদক দুলাল সরকার (হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইনোবিয়া ফার্মাসিউটিক্যালের সজল কান্তি। মানববন্ধনে বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
সংবাদ শিরোনাম
দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দাগনভূঞায় মানববন্ধন
-
সুমন পাটোয়ারী দাগনভূঞা - আপডেট সময় ০১:২৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- 122
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























