ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

মুন্সীগঞ্জের নতুন কুঁড়ি স্পোর্টসে গজারিয়া উপজেলা বালিকা কাবাডি দল চ্যাম্পিয়ন এবং ফুটবল ও ক্রিকেট বালক দল রার্নাস আপসহ মোট ৫৩ টি পুরস্কার

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনালের ফুটবল খেলায় বালক বিভাগে গজারিয়া উপজেলাকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে মুন্সীগঞ্জ পৌরসভা। অন্যদিকে বালিকা বিভাগে টংগিবাড়ী উপজেলাকে ১-০ গোলে হারিয়ে বিজয় পায় লৌহজং উপজেলা। রোববার (১০ মে) বিকেলে মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এই প্রতিযোগিতার চূড়ান্ত দিনের খেলা অনুষ্ঠিত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান, উপ-পরিচালক, স্থানীয় সরকার জনাব মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ কামরান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জ সদর জনাব মোঃ মাসুদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার জনাব খাদিজা পারভীন, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, অভিভাবক ও বিপুল সংখ্যক দর্শক। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান। গত ৫ মে মুন্সীগঞ্জের অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বালিকা দলের কাবাডি প্রতিযোগিতার ফাইনালে চরম উত্তেজনার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গজারিয়া উপজেলা বালিকা কাবাডি দল। রানার্সআপ হয়েছে সিরাজদিখান বালিকা কাবাডি দল। ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত সময়ে গজারিয়া দল ৫০-৩১ পয়েন্টে সিরাজদিখান উপজেলা দলকে হারিয়ে গজারিয়া উপজেলা বালিকা কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় মোট আট ধরনের ইভেন্টে (ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট) জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে। গজারিয়া উপজেলার কিশোর-কিশোরীরা সকল ইভেন্টেই গৌরবের সাথে অংশগ্রহণ করে মোট ৫৩ টি পুরস্কার অর্জন করেছে। গজারিয়া উপজেলার আদিত্য সরকার দাবায় অপরাজিত জেলা চ্যাম্পিয়ন হওয়ার খেতাবপ্রাপ্ত হয়। এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য অর্জনগুলো হল-গজারিয়া উপজেলা ফুটবল (বালক দল) রার্নাস আপ, গজারিয়া উপজেলা বালক ক্রিকেট দল রার্নাস আপ গজারিয়া উপজেলা ব্যাডমিন্টন বালক রার্নাস আপ, ৫০ মিটার মুক্ত সাঁতার (বালক)- চ্যাম্পিয়ন – হামিম, ৫০ মিটার বুক সাঁতার (বালক)- চ্যাম্পিয়ন- মোঃ আবু বক্কর, ৫০ মিটার মুক্ত সাঁতার (বালিকা)- তৃতীয়- শাহরিয়া সুলতানা মারিয়া,১০০ মিটার দৌড় (বালিকা)- চ্যাম্পিয়ন- রিয়ামনি, ১০০ মিটার দৌড় (বালক)- দ্বিতীয়- রাসেল রানা, ২০০ মিটার দৌড় (বালক)- তৃতীয়- রাসেল রানা। তারুণ্যের উদ্যম, শৃঙ্খলা ও ক্রীড়াচেতনায় প্রাণবন্ত এ আয়োজন মুন্সীগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণা যোগাবে বলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ ও তৃণমূল পর্যায় হতে মেধাবী খেলোয়ার খুঁজে বের করতে এ প্রশংসিত উদ্যোগ গ্রহণ করেছে। জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগ পর্যায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমাদের দলটি বিভাগ পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। আমিসহ গজারিয়াবাসীর প্রত্যাশা বালিকা কাবাডি দলটি বিভাগ পর্যায় খেলায় তাদের ক্রীড়া নৈপুণ্য দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

মুন্সীগঞ্জের নতুন কুঁড়ি স্পোর্টসে গজারিয়া উপজেলা বালিকা কাবাডি দল চ্যাম্পিয়ন এবং ফুটবল ও ক্রিকেট বালক দল রার্নাস আপসহ মোট ৫৩ টি পুরস্কার

আপডেট সময় ০১:২৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬