ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

গোপালগঞ্জ জেলায় শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সম্মাননা অর্জন

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা প্রদান করা হয়। সোমবার (১১ মে ২০২৬) গোপালগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) হিসেবে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন মৃধা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষায় দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সফল অংশগ্রহণের ভিত্তিতে টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজকে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করা হয়। সম্মাননা গ্রহণকালে অধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন মৃধা বলেন, এই অর্জন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।
তিনি ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট মহলও এ সাফল্যে প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

গোপালগঞ্জ জেলায় শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সম্মাননা অর্জন

আপডেট সময় ০১:২৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬