ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

নতুন কুঁড়ি স্পোর্টসে জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভা চ্যাম্পিয়ন

ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জেলা পর্যায়ের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল খেলার ফাইনালে ফরিদপুর পৌরসভা দল টাইব্রেকারে নগরকান্দা উপজেলা দলকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১-১ গোলে অমীমাংসিত ছিল। ফরিদপুর পৌরসভার পক্ষে রবিউল তালুকদার এবং নগরকান্দা উপজেলার পক্ষে নীরব গোল করেন। পরে টাইব্রেকারে ফরিদপুর পৌরসভা দল ৪-১ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের গোলরক্ষক রাব্বিকে সেরা গোলরক্ষক হিসেবে পুরস্কৃত করা হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার আল-আমিন খন্দকার। গত ২ মে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করা হয়। এতে ফরিদপুর পৌরসভা দল চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচ পরিচালনা করেন রেফারি সাইদ দোহা। তাকে সহযোগিতা করেন রেজাউল করিম, মিনার বিশ্বাস ও জহিরুল ইসলাম জিন্নাহ। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যারা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ের সঙ্গে যুক্ত থাকে তারা সাধারণত খারাপ কাজে জড়ায় না এবং উদার মানসিকতার অধিকারী হয়। বক্তারা আরও বলেন, নতুন কুঁড়ির মূল উদ্দেশ্য কিশোর-কিশোরীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা। এজন্য সারা বছর ইনডোর ও আউটডোরে বিভিন্ন খেলাধুলার আয়োজন অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন এবং রানারআপ দলকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এখান থেকেই জাতীয় পর্যায়ের ভালো খেলোয়াড় তৈরি হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, অংশগ্রহণকারী খেলোয়াড়, শিক্ষার্থী ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

নতুন কুঁড়ি স্পোর্টসে জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভা চ্যাম্পিয়ন

আপডেট সময় ০১:৩০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬