ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

আমিরাতে আয়রন ডোম ও সেনা পাঠিয়েছে ইসরাইল: মার্কিন দূত

সংযুক্ত আরব আমিরাতে নিজেদের তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ মোতায়েন করেছে ইসরাইল। এ ব্যবস্থার পরিচালনার জন্য প্রয়োজনীয় সেনা সদস্যও দেশটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।
গতকাল মঙ্গলবার তেল আবিবে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য নিশ্চিত করেন। রয়টার্স জানিয়েছে, ইরানের সম্ভাব্য হামলা থেকে সংযুক্ত আরব আমিরাতকে সুরক্ষা দিতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থাটির সাথে রাডার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রও রয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ২০২০ সালে স্বাক্ষরিত ‘আব্রাহাম অ্যাকর্ডস’ চুক্তির মাধ্যমে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতায় এ সামরিক সহযোগিতা সম্ভব হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাত একাধিকবার ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বর্তমানে যুদ্ধবিরতি চললেও আমিরাতের ওপর হামলার আশঙ্কা পুরোপুরি কাটেনি। এর আগেও সংযুক্ত আরব আমিরাতকে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে ইসরাইল। বিশ্লেষকদের মতে, ইরানের হুমকি মোকাবিলায় আরব দেশগুলোর সাথে ইসরাইলের নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার হতে পারে। সূত্র : রয়টার্স

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

আমিরাতে আয়রন ডোম ও সেনা পাঠিয়েছে ইসরাইল: মার্কিন দূত

আপডেট সময় ১১:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬