ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

কৃষকের ধান কেটে দিলেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস,এম জিলানী

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বুধবার (১৩ মে) টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামে কৃষকের ধান কাটে দেন। ধান কাটার এ কর্মসূচিতে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। সকাল থেকে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মাঠে নেমে ধান কাটেন এমপি এস এম জিলানী। এ সময় তিনি মাঠের কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও শ্রমিক সংকটের বিষয়ে খোঁজখবর নেন। উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার মোল্লা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর শেখ, পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নান্টু সেখ, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুষেন সেন, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল, তুহিন খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ধান কাটার পর সংক্ষিপ্ত বক্তব্যে এমপি এস এম জিলানী বলেন-এখন ধান কাটার ভরা মৌসুম চলছে। কিন্তু কৃষকরা প্রয়োজন অনুযায়ী শ্রমিক পাচ্ছেন না। টাকা দিয়েও অনেক সময় কৃষিশ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে অনেক কৃষক সময়মতো ধান ঘরে তুলতে পারছেন না। তাই আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই সহযোগিতায় কৃষকরা কিছুটা হলেও উপকৃত হবেন। তিনি আরও বলেন, কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের দুর্দিনে পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। কৃষির উন্নয়নে রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় কৃষকরা জানান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মাঠে এসে তাদের সঙ্গে ধান কাটায় অংশ নেওয়ায় তারা উৎসাহিত হয়েছেন। এতে কৃষকদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার একটি ইতিবাচক বার্তা পৌঁছেছে বলে তারা মনে করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

কৃষকের ধান কেটে দিলেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস,এম জিলানী

আপডেট সময় ০১:৫৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬