ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

পৌর কর বৃদ্ধির সিদ্ধান্তে উত্তাল মুন্সীগঞ্জ স্থগিতের দাবিতে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর

মুন্সীগঞ্জ পৌরসভার প্রস্তাবিত করবৃদ্ধির সিদ্ধান্তকে ‘জনবিরোধী’ আখ্যা দিয়ে তা স্থগিত ও পুনঃনির্ধারণের দাবিতে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘নাগরিক বন্ধু-মুন্সীগঞ্জ’। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সংগঠনটির সদস্যসহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা করবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। নাগরিক বন্ধু-মুন্সীগঞ্জের আহ্বায়ক মু. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন বেপারী, সাবেক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক আশরাফুল ইসলাম মিশু, অ্যাডভোকেট রাইছুল ইসলাম ও জুলাই যোদ্ধা রায়হান রাব্বি প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, জনগণের মতামত উপেক্ষা করে পৌর কর বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বেন। তারা বলেন, নাগরিকদের সঙ্গে আলোচনা ছাড়া কোনোভাবেই কর বৃদ্ধি মেনে নেয়া হবে না। বক্তারা আরো বলেন, মুন্সীগঞ্জ পৌরসভার সিনিয়র নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি নিরপেক্ষ কমিটি গঠন করে কর পুনঃনির্ধারণ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পাশাপাশি পৌরকর বর্জনের কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। অপরদিকে মুন্সিগঞ্জ পৌর প্রশাসন ডিডিএলজি মৌসুমী মাহাবুব কোন সাক্ষাৎকার দিতে নারাজ বলে জানায় সাংবাদিকদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

পৌর কর বৃদ্ধির সিদ্ধান্তে উত্তাল মুন্সীগঞ্জ স্থগিতের দাবিতে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর

আপডেট সময় ০৯:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬