ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম।
গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা যেমন দেশের স্বাধীনতার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, তেমনি আজও প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম রাজপথে নেমেছেন।
একজন মুক্তিযোদ্ধা ও ডিএসসিসি প্রশাসক হিসেবে তিনি বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা প্রজন্মকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে দেশের দায়িত্ব নতুন প্রজন্মকেই নিতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও নগর গঠনে তাদের এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, ‘ঢাকা আমাদের প্রাণের শহর। এই শহরকে সবার কাছে গ্রহণযোগ্য ও বাসযোগ্য করতে হলে আগে নিজেদের বদলাতে হবে। আমরা বদলালে ঢাকাও বদলাবে। আমরা চাই না বিশ্বের সবচেয়ে খারাপ শহরের তালিকায় ঢাকা থাকুক; আমরা চাই পরিচ্ছন্ন, সুন্দর ও সবুজ শহরের তালিকায় ঢাকা এক নম্বরে থাকুক।’
পরিচ্ছন্নতা অভিযানটি নগর ভবন থেকে শুরু হয়ে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট অতিক্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট সময় ১১:৩৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬