ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

কালীগঞ্জে গরিব কৃষকের ধান কেটে দিল কৃষকদলের নেতাকর্মীরা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের মাঠে পানি জমে থাকা ১ বিঘা জমির ধান নিয়ে বিপাকে পড়েছিলেন দরিদ্র কৃষক রফি উদ্দিন। আর্থিক অস্বচ্ছলতার কারনে ধান কাটা মজুরি খুজে পাচ্ছিলেন না। অসহায় এ কৃষকের পাশে এসে দাড়ালেন কালীগঞ্জ পৌর কৃষদলের নেতাকর্মীরা। শুক্রবার সকাল ৮ টার দিকে কৃষক রফি উদ্দিনের ধান কাটা শুরু করেন পৌর কৃষকদলের আহ্বায়ক ক্বারি ফুরকান আলী , সদস্য সচিব ইয়ানুর রহমানসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী। সে সময় ধান কেটে শুকনা স্থানে নিজেরাই তুলে দেন তারা। কৃষক রফি উদ্দিন বলেন, আমার এই ১ বিঘা জমির ধানই পরিবারের জন্য ভরসা। ককেয়দিন ধান পানিতে ডুবে থাকলেও মাঠ থেকে ধান কেটে ঘরে আনার সাধ্য আমার ছিল না। কৃষকদলের নেতাকর্মীরা আজ আমার ধান কেটে দিয়েছে। এবং বাড়িতে পৌছে দেওয়ার কথাও বলেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কালীগঞ্জ পৌর কৃষকদলের আহ্বায়ক ক্বারি ফুরকান আলী জানান, দরিদ্র কৃষকের ধান ঘরে তুলে দেওয়া পর্যন্ত দায়িত্ব নিবেন তারা। তাছাড়া তাদের এ কাজ চলমান থাকবে বলেও জানান তিনি। কালীগঞ্জ পৌর কৃষকদলের সদস্য সচিব ইয়ানুর রহমান বলেন, বৈরী আবহাওয়া যেসব কৃষকরা ধান নিয়ে বিপদে আছেন, আমরা তাদের পাশে থাকবো। আমাদের এ কাজ চলমান থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

কালীগঞ্জে গরিব কৃষকের ধান কেটে দিল কৃষকদলের নেতাকর্মীরা

আপডেট সময় ০১:৪৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬