ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

খুলনা খালিশপুরস্থ খানজাহান আলী হাফেজিয়া ও ফোরকানিয়া মাদরাসা এবং লিল্লাহ বোর্ডিং সাধারণ সভায় কেসিসি প্রশাসক-নজরুল ইসলাম মঞ্জু

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে আমাদের ঐশী গ্রন্থ পবিত্র কুরআন শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, ক্রিসেন্ট বাজার খানজাহানআলী হাফেজিয়া ও ফোরকানিয়া মাদরাসাটিও স্থানীয় পর্যায়ে দ্বীনি শিক্ষা বিস্তারে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। মাদরাসাটির শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে বলে তিনি উল্লেখ করেন। কেসিসি প্রশাসক শনিবার দুপুরে নগরীর খালিশপুরস্থ ক্রিসেন্ট বাজার খান জাহান আলী হাফেজিয়া ও ফোরকানিয়া মাদরাসা এবং লিল্লাহ বোর্ডিং-এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি মাদরাসার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। মাদরাসা পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাজসেবক এ্যাড. ফজলে হালিম লিটন, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, মাদরাসা পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক বিপ্লবুর রহমান কুদ্দুস ও আলহাজ্ব মো: আব্দুল আউয়াল লস্কর, কার্যকরী সদস্য আলহাজ্ব মো: আব্দুস সালাম, এবি সিদ্দিক, আলহাজ্ব মো: খলিলুর রহমান, হাফেজ মো: দেলোয়ার হোসেন, আব্দুস সবুর মুন্সী, মো: মহিউদ্দিন সবুজ, মো: নুরুল হক হান্নান, কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা মো: হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য সচিব মো: তুহিন আহমেদ। সভায় কেসিসি প্রশাসক মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

খুলনা খালিশপুরস্থ খানজাহান আলী হাফেজিয়া ও ফোরকানিয়া মাদরাসা এবং লিল্লাহ বোর্ডিং সাধারণ সভায় কেসিসি প্রশাসক-নজরুল ইসলাম মঞ্জু

আপডেট সময় ০১:৫৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬