ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

শাহ আলী মাজারে সন্ত্রাসী হামলায় সম্মিলিত ইসলামী ঐক্যজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান ও মহাসচিব মাওলানা হারিছুল হক আজ এক যুক্ত বিবৃতিতে মিরপুরের শাহ আলী মাজারে সন্ত্রাসী, জঙ্গি স্টাইলে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, মাজারে জলসা করে বেদাত যারা করে আমরা তাদের উক্ত কাজের জন্য ঘৃণা করি কিন্তু সন্ত্রাসী ও জঙ্গি স্টাইলে হামলা করা ইসলাম অনুমতি দেয় না এবং আমরা ও এটাকে সমর্থন করতে পারিনা। তারা আরো বলেন, যারা সন্ত্রাসী স্টাইলে হামলা করেছে তারা কোন ইসলামিক দল হতে পারে না। আমরা শুনেছি পুলিশ এবং অন্যান্য সংস্থার লোকজন বলছে, যারা হামলা করেছে তারা একটি ইসলামিক দলের নেতা কর্মী। আমরা বলি, তারা ইসলামিক দল হতে পারে না। আমরা তাদেরকে ইসলামিক দল বলতে পারিনা কারণ তারা কোন ইসলামিক কাজ করে না। তারা ইসলামের নাম ব্যবহার করে বিদেশিদেরকে খুশি করার জন্য ইসলাম বিক্রি করতে ও দ্বিধাবোধ করে না। তাই তারা কোনো ইসলামিক দল নয়, এজন্য তারা সন্ত্রাসী এবং জঙ্গিপনা সহ সকল অশ্লীল এবং অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করে না। নেতৃবৃন্দ আরও বলেন, যারা মিরপুর মাজারে হামলা করেছে তারা কোন ভালো কাজ করে নাই এবং এহেন অন্যায় কাজ তারা করতে পারে না। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে, যদি মজারে কোনো অশ্লীল কাজ হয় তাহলে আমরা আইনের আশ্রয় নিতে পারি। আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারোরই নাই। তারা যদি মনে করেন, জনগণ তাদেরকে ভোট দিয়েছে সন্ত্রাসী এবং জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য তাহলে তারা ভুলের মধ্যে আছে। জনগণ তাদের ভোট দেয় নাই। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এদেশে বিরোধী দলের তকমা গ্রহণ করেছে। নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে জরুরী ভিত্তিতে সঠিক তদন্ত করে হামলাকারীদের কে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

শাহ আলী মাজারে সন্ত্রাসী হামলায় সম্মিলিত ইসলামী ঐক্যজোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় ১০:০২:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬