টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজারে অসুস্থ ষাঁড় গরু জবাইয়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাজারে অপরিকল্পিতভাবে চামড়ার গোডাউন ও পোল্ট্রি মুরগি রাখার কারণে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি ও দুর্গন্ধ ছড়ানোর দায়ে আরও দুই মামলায় ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। রোববার (১৮ মে) অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মোবাইল কোর্ট অভিযোগের সত্যতা পায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অসুস্থ গরু জবাইয়ের ঘটনায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বাজার এলাকায় অপরিকল্পিতভাবে চামড়ার গোডাউন ও পোল্ট্রি মুরগি সংরক্ষণ করায় পরিবেশ দূষণ ও দুর্গন্ধ ছড়ানোর প্রমাণ পাওয়ায় পৃথক দুটি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কালিহাতী থানা পুলিশের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযুক্তদের ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংবাদ শিরোনাম
কালিহাতীতে অসুস্থ ষাঁড় গরু জবাইয়ের প্রস্তুতি, জরিমানা ৩০ হাজার টাকা
-
মুশফিকুর মিল্টন টাঙ্গাইল - আপডেট সময় ০২:২৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- 318
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























