ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পির সংবর্ধনা অনুষ্ঠানে ঈদ সামগ্রী,সেলাই মেশিন ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

খুলনার পাইকগাছায় খুলনা জেলা পরিষদ প্রশাসক, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে কলেজ চত্বরে শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মনিরুল হাসান বাপ্পীকে ঐতিহ্যবাহী পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে অসহায় দরিদ্র ২শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, ২০ জন অসচ্ছল নারীকে স্বাবলম্বী হয়ে উঠার লক্ষ্যে সেলাই মেশিন প্রদানের পাশাপাশি মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা নির্বিঘœ করতে ২৫টি সাইকেল বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হাসান বাপ্পী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। কলেজের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। একই সাথে তিনি ফসিয়ার রহমান মহিলা কলেজের উন্নয়নে ৪ তলা ভবন নির্মাণ। ছাত্রীদের নামাজের স্থান সংস্কারের জন্য ৩ লক্ষ টাকা ও কলেজের জন্য ল্যাপটপ প্রদানের ঘোষণা করেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ফাতেমা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জি এম সবুর, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম এনামুল হক। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আবু সাঈদ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পির সংবর্ধনা অনুষ্ঠানে ঈদ সামগ্রী,সেলাই মেশিন ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

আপডেট সময় ০২:২৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬