ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

মুকসুদপুরে ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার রাজনৈতিক প্রতিহিংসার দাবি পরিবারের

গোপালগঞ্জের মুকসুদপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে নেওয়াজ আহমেদ(২৩) নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে তাকে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত রোববার বিকেলে মুকসুদপুর সদর বাজার থেকে তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত রোববার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু কর্মী গোপনে জড়ো হয়ে স্লোগান দেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে নেওয়াজকে মিছিলে দেখা যায়। এর পরদিন পুলিশ তাকে আটক করে। তবে নেওয়াজের পরিবার ও আইনজীবীদের দাবি ভিন্ন। তাদের মতে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। ঘটনার রাতে তিনি কোনো বিশৃঙ্খলা করেননি। বাজার থেকে তাকে শান্ত অবস্থায় আটক করা হয়। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নেওয়াজের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা জানান, নেওয়াজ কোনো অপরাধ বা নাশকতার সাথে যুক্ত ছিলেন না। শুধু স্লোগানের অভিযোগে গুরুতর ‘সন্ত্রাসবিরোধী আইন’ দেওয়া কতটা যৌক্তিক, তা নিয়ে তারা উচ্চ আদালতে যাবেন। তারা আশা করেন, সুষ্ঠু তদন্তে নেওয়াজ নির্দোষ প্রমাণিত হবেন এবং দ্রুত জামিন পাবেন। ছাত্রলীগ নেতা নেওয়াজ আহমেদ উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মুক্তার শেখের ছেলে। তিনি ঢাকার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থী। ও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

মুকসুদপুরে ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার রাজনৈতিক প্রতিহিংসার দাবি পরিবারের

আপডেট সময় ০৭:৩৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬