ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

টুঙ্গিপাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুভ উদ্বোধন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে “ফায়ার সার্ভিস ও সিভিল সপ্তাহ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০ মে ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, টুঙ্গিপাড়ার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”। সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও র?্যালি টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল ১০টায় উপজেলা বজ্রকণ্ঠ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জহিরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন টুঙ্গিপাড়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বেদার উদ্দিন। আলোচনা সভায় বক্তারা অগ্নিকা- প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা, জনসচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিসের জরুরি সেবার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জহিরুল আলম বলেন, ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজই নয়, বরং যেকোনো দুর্যোগ ও দুর্ঘটনায় মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মোঃ বেদার উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা জনগণের জানমাল রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি নিরাপদ সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

টুঙ্গিপাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুভ উদ্বোধন

আপডেট সময় ০৩:০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬