ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

মানিকগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

মানিকগঞ্জে ১৪২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে জেলা পরিষদের আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন ও অধ্যাপক ডাঃ নাসিমুল ইসলাম মনু উপস্থিত ছিলেন। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব তহবিল থেকে কৃতী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়তা দিতে এ বৃত্তির ব্যবস্থা করা হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৮৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৮ হাজার টাকা ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ১৪২ জন শিক্ষার্থীর মাঝে ১২ লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় তাদের মেডেল পরিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, ঝরে পড়া রোধ এবং উচ্চশিক্ষায় উৎসাহ দিতে জেলা পরিষদের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণা যোগাবে বলেও তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

মানিকগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট সময় ০৩:০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬