ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

উপকূলের সন্তানদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: খুলনা-৬ আসনের এমপি

দেশ গঠনে উপকূলের সন্তানদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, “উপকূল অঞ্চলের সন্তানরা প্রতিনিয়ত নানা প্রাকৃতিক ও সামাজিক প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়। আর এই লড়াইয়ের কারণেই তারা অধিক পরিশ্রমী, মেধাবী ও অধ্যবসায়ী হয়ে ওঠে। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে এই তরুণরাই দেশ ও সমাজ পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। বুধবার (২০ মে) বেলা ১১টায় কয়রা উপজেলার কপোতাক্ষ মহাবিদ্যালয় হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কপোতাক্ষ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোল্ল্যা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং প্রভাষক বিদেশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এক সময়ের অবহেলিত জনপদ কয়রার চিত্র এখন দ্রুত পরিবর্তন হতে শুরু করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কয়রাকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য যুবসমাজকে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সঠিক পথে এগিয়ে আসতে হবে। মাওলানা আবুল কালাম আজাদ, এমপি সংসদ সদস্য তাঁর বক্তব্যে আরও বলেন, এই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে অনেকেই আজ দেশের গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ দায়িত্বে পালন করছেন, যা অত্যন্ত গর্বের। বর্তমান সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, ঝরে পড়া রোধ, নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ এবং উচ্চশিক্ষায় সহযোগিতা নিশ্চিত করতে নানামুখী কাজ চলমান রয়েছে। এ সময় তিনি কপোতাক্ষ মহাবিদ্যালয়ে অনার্স কোর্স চালু, ছাত্র হোস্টেল নির্মাণ এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নের জোর আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন: কপোতাক্ষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওলিউল্লাহ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ অবসরপ্রাপ্ত অধ্যাপক আ. ব. ম. আব্দুল মালেক কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম বেদকাশী বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির ইউপি সদস্য আবু হাসান সরদার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আনোয়ারুল ইসলামসহ স্থানীয় সুধীজন। অনুষ্ঠানে বক্তারা উপকূলীয় অঞ্চলের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় সংসদ সদস্যের সুদৃষ্টি ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

উপকূলের সন্তানদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: খুলনা-৬ আসনের এমপি

আপডেট সময় ০৩:০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬