ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

কালকিনিতে কোরবানির পশু চামড়া ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ এবং লবণ বিতরণ

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো এবং লবণ দিয়ে যথাযথভাবে সংরক্ষণের লক্ষ্যে এক সচেতনতামূলক প্রশিক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২০মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অরবিন্দ বিশ্বাস, কালকিনি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, কালকিনি বাজার জামে মসজিদের খতিব মাওলানা গোলাম হোসেন প্রমুখ। উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, “চামড়া আমাদের দেশের একটি অন্যতম প্রধান জাতীয় সম্পদ। অসচেতনতা ও সঠিক নিয়মে চামড়া না ছাড়ানোর কারণে প্রতি বছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়, যা জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। তাই কোরবানি দেওয়ার পরপরই যত দ্রুত সম্ভব বৈজ্ঞানিক উপায়ে চামড়া ছাড়াতে হবে এবং তাতে পরিমাণ মতো লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। তারা আরও বলেন, “চামড়া ছাড়ানোর সময় যেন কোনোভাবেই ছুরি বা ধারালো অস্ত্রের আঘাতে চামড়া কেটে না যায়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। রোদ ও গরম থেকে চামড়া রক্ষা করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে লবণ প্রয়োগ নিশ্চিত করতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা ও মনিটরিং অব্যাহত থাকবে বলেও বক্তারা আশ্বাস দেন। অনুষ্ঠানে স্থানীয় কসাই, মৌসুমি চামড়া ব্যবসায়ী, বিভিন্ন এতিমখানার প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে উপস্থিত সুধী ও ব্যবসায়ীদের মাঝে চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে পর্যাপ্ত পরিমাণ লবণ বিতরণ করা হয়। উপস্থিত প্রশিক্ষণার্থীরা উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান এবং সঠিকভাবে চামড়া সংরক্ষণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

কালকিনিতে কোরবানির পশু চামড়া ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ এবং লবণ বিতরণ

আপডেট সময় ০৩:০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬