ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

সিলেট টেস্ট: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

গতকাল বুধবার মিরপুরের পর সিলেটেও দাপট ধরে রেখে ইতিহাস গড়লো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ঘরের মাটিতে প্রথমবারের মতো দলটিকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করলো টাইগাররা। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের পঞ্চম দিনে ৩৫৮ রানে অলআউট হয় পাকিস্তান।
চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৬ রান। জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ছিল ১২১ রান, আর বাংলাদেশের দরকার ছিল ৩ উইকেট। দিনের শুরুতে নাহিদ রানার বলে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ স্লিপে মিস করেন মেহেদী হাসান মিরাজ। জীবন পেয়ে সাজিদ খানকে সাথে নিয়ে অষ্টম উইকেটে ৫৪ রানের বিপজ্জনক জুটি গড়েন রিজওয়ান। অবশেষে ম্যাচের ৯৬তম ওভারে সাজিদ খানকে (২৮) স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ব্রেকথ্রু এনে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এই উইকেটের মাধ্যমে টেস্টে নিজের ১৮তম ফাইফার পূর্ণ করেন তিনি। পরের ওভারেই পেসার শরীফুল ইসলাম প্রথম বলে আঘাত হানেন। সেঞ্চুরির দোড়গোড়ায় থাকা মোহাম্মদ রিজওয়ানকে (৯৪) গালিতে মিরাজের ক্যাচে পরিণত করেন তিনি। শেষ উইকেট হিসেবে খুররম শাহজাদকে তানজিদ হাসানের ক্যাচ বানিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে ১২০ রানে ৬ উইকেট নেন এই স্পিনার।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে লিটন দাসের ১২৬ রানের ওপর ভর করে ২৭৮ রান তোলে বাংলাদেশ। জবাবে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৯০ রানের পাহাড় দাঁড় করায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ২৩৩ বলে ১৩৭ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এই শতকের মাধ্যমে টেস্টে ১৪টি সেঞ্চুরি নিয়ে মুমিনুল হককে টপকে বাংলাদেশের পক্ষে সর্বো”চ টেস্ট সেঞ্চুরির একক রেকর্ড গড়েন তিনি। একই সাথে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন মুশফিক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

সিলেট টেস্ট: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

আপডেট সময় ০৯:৩১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬