ঢাকা ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন ছাত্রকল্যাণ ট্রাস্টের পরিচালক নুরে আলম তালুকদার

  • শাহ বুলবুল:
  • আপডেট সময় ১০:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • 229

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার। ২০ মে, শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জনাব নুরে আলম তালুকদারকে এ সম্মাননা প্রদান করেন বাংলাদেশ কালচারাল সোসাইটি। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সন্মানিত সদস্য বেগম সেলিমা রহমান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা ইয়াসমিন এমপি। বাংলাদেশ কালচারাল সোসাইটির সভাপতি ড. মোঃ আলমগীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাবিবুল করিম এবং মোঃ ইউনূস তালুকদার রাজু প্রমুখ। উল্লেখ্য, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সন্তান নুরে আলম তালুকদার। তিনি সরকারি পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং এডুকেশন ওয়ার্ল্ড নিউজ ২৪ ডট কম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। ছাত্রজীবনে মেধাবী ছাত্র নুরে আলম তালুকদার ৫ম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে শিক্ষাবৃত্তি লাভ করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থায় সাংবাদিকতাসহ বেশ কিছু প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তাছাড়া নিজ উদ্যোগে রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠা করেন ট্রাস্ট মডেল একাডেমি। জনাব নুরে আলম তালুকদার ২০০৩ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজ উদ্দীন আহমদ কর্তৃক
বঙ্গভবনের শতবর্ষ গ্রন্থ প্রণয়ন কমিটির সদস্য হিসেবে মনোনীত হন। জনাব তালুকদার বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের মাধ্যমে গত ত্রিশ বছরে প্রায় ৫ লক্ষাধিক ছাত্রছাত্রীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদানসহ শিক্ষাবৃত্তি ও বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করেছেন। এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছেন। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে জাতীয় শিক্ষা নীতি, শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা কমিশন গঠন নিয়ে জাতীয় পর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন জনাব নুরে আলম তালুকদার । দেশের ভবিষ্যত প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের মাধ্যমে পরিচালিত ‘মোরাল এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ তাঁর চিন্তার এক অনন্য প্রয়াস।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন ছাত্রকল্যাণ ট্রাস্টের পরিচালক নুরে আলম তালুকদার

আপডেট সময় ১০:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬