ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে সবার চাওয়ার অপমৃত্যু ঘটেছে: শিশির মনির

স্বাধীন বিচার বিভাগ বিএনপিসহ ফ্যাসিবাদ বিরোধী সব দলের চাহিদা ছিল জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির বলেছেন, কিন্তু সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এ চাহিদার অপমৃত্যু ঘটিয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ মে) সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার প্রতিবাদে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জুলাই সনদে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতের কথা বলে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা জাতির সঙ্গে বিশ্বাস ভঙ্গের সামিল। বিচারক এবং বিচারকাজকে নিয়ন্ত্রণের সূক্ষ্ম উদ্দেশ্যে সরকার এটি করেছে বলে মনে করে জামায়াত।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ফ্যাসিবাদের নতুন খেলা খেলছে সরকার। বিচার বিভাগকে হস্তগত করতে বিগত সরকার যে উদাহরণ তৈরি করেছিল, বর্তমান সরকারও সেটির পুনরাবৃত্তি করছে৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে সবার চাওয়ার অপমৃত্যু ঘটেছে: শিশির মনির

আপডেট সময় ০১:২৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬