ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল Logo গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

কয়রায় সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায় কর্মসূচি ও ‘ঋণ আদায় মাস’ ঘোষণা

সোনালী ব্যাংক পিএলসি-এর বিশেষ নির্দেশনা ও সার্কুলার অনুসরণে খুলনার কয়রা শাখায় বছরব্যাপী বিশেষ খেলাপি ঋণ আদায় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সাথে ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মাসব্যাপী ‘ঋণ আদায় মাস’ ঘোষণা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। শনিবার (২৩ মে) কয়রা শাখা কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি, খুলনা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জনাব, মোঃ গোলাম কুদ্দুস। উদ্বোধনী দিনেই ব্যাংকের সম্মানিত গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। প্রথম দিনেই প্রায় ২০ জন গ্রাহক ব্যাংকের নিয়ম মেনে স্বতঃস্ফূর্তভাবে তাদের খেলাপি ঋণের টাকা পরিশোধ করেন। কয়রা শাখার ব্যবস্থাপক তুষার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মোঃ ওসমান গনি, প্রিন্সিপাল অফিসার সুশান্ত কুমার দাশ। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী এবং সহ-সভাপতি মাস্টার আব্দুর রউফসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে ডিজিএম মোঃ গোলাম কুদ্দুস বলেন, সোনালী ব্যাংক দেশের অর্থনীতি সচল রাখতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গ্রাহকদের সুবিধার্থে এবং ব্যাংকের তারল্য ও ঋণ প্রবাহ গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সার্কুলার অনুযায়ী এই বিশেষ ছাড় ও আদায় কর্মসূচি চালু করা হয়েছে। তিনি খেলাপি গ্রাহকদের আইনি জটিলতা এড়াতে এবং বিশেষ সুযোগ সুবিধা গ্রহণ করে আগামী জুনের ‘ঋণ আদায় মাস’-এর মধ্যে ঋণ পরিশোধ করার আহ্বান জানান। কয়রা শাখার ব্যবস্থাপক তুষার মন্ডল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে কয়রা শাখাকে একটি আদর্শ শাখা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। ১ জুন থেকে শুরু হতে যাওয়া ‘ঋণ আদায় মাস’ সফল করতে আমরা মাঠ পর্যায়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

কয়রায় সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায় কর্মসূচি ও ‘ঋণ আদায় মাস’ ঘোষণা

আপডেট সময় ০৩:১৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬