ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

ক্ষুদে ফুটবলারদের পদচারণায় মুখর জেলা স্টেডিয়াম

কুড়িগ্রামে এএফসির ‘গ্রাসরুট ফুটবল ডে’ ২০২৬ উদযাপন

এশিয়ার ফুটবলের শিকড় শক্তিশালী করতে এশিয়া ফুটবল কনফেডারেশন (এএফসি) এর উদ্যোগে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রাসরুট ফুটবল ডে-২০২৬’। শনিবার সকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ নাজির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাশেম। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক জালাল হোসেন লাইজু,ফুটবলার ওয়াজেদ আলী ঝিনুক, জহুরুল হক কামাল, ক্রীড়া সংগঠক সাইদুল আবেদীন ডলার ও আশিক ইকবাল রাব্বীসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাসরুট ফুটবলই দেশের ফুটবলের মূল ভিত্তি। শিশু ও কিশোরদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ ফুটবলার তৈরি সম্ভব হবে। তারা বলেন, মাঠভিত্তিক খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং শৃঙ্খলা, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ নাজির হোসেন ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন, প্রযুক্তিনির্ভর সময়ে শিশুদের মাঠমুখী করা জরুরি। খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু বলেন, জেলার ফুটবলকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ে এমন আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। ক্ষুদে খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি হলে কুড়িগ্রাম থেকেও জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাশেম বলেন, দেশের ফুটবলের উন্নয়নে গ্রাসরুট কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এএফসি ও বাফুফের উদ্যোগে শিশুদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জেলা স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার ৯ উপজেলার মোট ১৬৫ জন ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে ১১৫ জন ও মেয়ে ৬৫ জন। মাঠজুড়ে ক্ষুদে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও ফুটবল নৈপুণ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, গ্রাসরুট ফুটবলের মাধ্যমে শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করে ভবিষ্যৎ ফুটবল প্রতিভা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। কুড়িগ্রামে এ আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যেও নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

ক্ষুদে ফুটবলারদের পদচারণায় মুখর জেলা স্টেডিয়াম

আপডেট সময় ০৩:২১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬