ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ
রাজশাহীতে পরিচয়ের নজরুল জন্মবার্ষিকীতে বক্তাগণ

নজরুল মানেই বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের মানুষের আত্মপরিচয়ের অনুসন্ধান

২৫ মে সোমবার রাজশাহী শাহ মখদুম কলেজ মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচয়ের প্রধান উপদেষ্টা কথাশিল্পী ও অনুবাদক ড. নাজিব ওয়াদুদ

‘শুধু বাংলা সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যের ইতিহাসে কাজী নজরুল ইসলাম একটি বিস্ময়কর প্রতিভা। তাঁর মতো ক্ষণজন্মা সাহিত্যিক সাহিত্যের আকাশে বিরল। মাত্র বাইশ বছরের সাহিত্যচর্চার জীবনে এতো মানোর্ত্তীণ কবিতা, গান, ছড়া, গল্প, উপন্যাস, প্রবন্ধসহ সাহিত্যের সকল বিভাগে বিস্ময়কর অবদান রেখে গেছেন। সমকালীন সমস্যার সমাধানে সবসময়েই তিনি পুরোপুরি প্রাসঙ্গিক। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের আজাদী, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, নব্বইয়ের গণআন্দোলন এবং চব্বিশের জুলাই বিপ্লবেও তিনি ফিরে এসেছেন নতুন আঙ্গিকে। তাই নজরুল মানেই বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের মানুষের আত্মপরিচয়ের অনুসন্ধান।’ ২৫ মে সোমবার রাজশাহী শাহ মখদুম কলেজ মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তাগণ এসব কথা বলেন।

পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক রাবি প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ’র সভাপতিত্বে এবং কথাসাহিত্যিক মনির বেলালের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচয়ের প্রধান উপদেষ্টা কথাশিল্পী ও অনুবাদক ড. নাজিব ওয়াদুদ। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের ইংরেজি সাহিত্যের অধ্যাপক নব্বইয়ের অন্যতম কবি সায়ীদ আবুবকর। অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেরিটেজ রাজশাহীর সভাপতি ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী, কবি ও আইনজীবী খুরশীদ আলম বাবু, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন। আলোচনা রাখেন রাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক কামাল মাহমুদ, কবি আবদুর রাজ্জাক রিপন, কবি নজরুল ইসলাম গবেষণা কেন্দ্রের সহসভাপতি মিডিয়া ব্যক্তিত্ব আজহারুল ইসলাম রণি, সাধারণ সম্পাদক কবি সানারুল ইসলাম বাহার, কবি ও গবেষক ড. মঞ্জিলা শরীফ, কবি ফারহানা শরমিন জেনী, কবি শাহাদাৎ সরকার, কবি মাহাইর ইসলাম প্রমুখ।

বক্তাগণ আরো বলেন, চব্বিশোত্তর নতুন বাংলাদেশকে যে অপরাজনীতি ও অপসংস্কৃতির মাধ্যমে অস্থিরতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে তার প্রতিরোধে নজরুলের দ্রোহের কোন বিকল্প নেই। আগামী প্রজন্মকে মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে নজরুল চর্চা এখন দারুণভাবে প্রাসঙ্গিক। এ জন্য শিক্ষার সর্বস্তরে নজরুল চর্চাকে আরো বাড়াতে হবে। বিশেষকরে উচ্চতর শিক্ষায় নজরুলকে আলাদাভাবেই বিশেষ গুরুত্বসহকারে পাঠকরার সুযোগ তৈরি করতে হবে। সেইসাথে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগে নতুন প্রজন্মের কাছে নজরুল সাহিত্যকে পৌঁছে দেয়ার যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কবি এরফান আলী এনাফ, কবি সোহেল করিম দিপু, কবি সরদার মুক্তার আলী, এ্যাডভোকেট রজব আলীসহ রাজশাহীর উল্লেখযোগ্য লেখক-সাহিত্যিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কাজী নজরুল ইসলামের গান ও কবিতায় অনুষ্ঠানকে মুখরিত করে তোলেন সুরকার-শিল্পী শোয়েব আলী, শিল্পী জাকারিয়া জয়াস এবং শিশুশিল্পী মুগ্ধ।
# প্রেস বিজ্ঞপ্তি

জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

রাজশাহীতে পরিচয়ের নজরুল জন্মবার্ষিকীতে বক্তাগণ

নজরুল মানেই বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের মানুষের আত্মপরিচয়ের অনুসন্ধান

আপডেট সময় ০৭:১৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬