ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫৩ নম্বর ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ অসহায় মানুষের পাশে সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ মে) সকালে তার নিজ কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রী বিতরণকালে এলাকার মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জাহাঙ্গীর হোসেন বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা দেয়। সমাজের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। আমরা চাই, ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যাক। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা সম্ভব। ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক লিটন। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন, মনির হোসেন, কৃষক দল নেতা শহীদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা কবির হোসেন, মো. জামির হোসেন, মো. কাবিন মন্ডলসহ ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জাহাঙ্গীর হোসেন আরও বলেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুর করিম রনির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার টঙ্গী পশ্চিম থানা এলাকার প্রতিটি ওয়ার্ডে ১০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৫৩ নম্বর ওয়ার্ডের আরও হতদরিদ্র পরিবারের কথা বিবেচনা করে তিনি ব্যক্তিগত উদ্যোগে ১৫০টিরও বেশি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মহিমা ও ভালোবাসার নিদর্শন। আমরা এই ওয়ার্ডের সকল শ্রেণির সাধারণ মানুষকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছে। অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫৩ নম্বর ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ অসহায় মানুষের পাশে সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন

আপডেট সময় ০১:৫৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬