ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল Logo গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কৃতি সন্তান এম. এম. শামসুল আজম লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার ঘোষপুর ইউনিয়নের রতনদিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতা মরহুম তছির আহমেদ মিয়া ও মাতা মরহুম মোছা. সালেহা বেগম। ৮ ভাই-বোনের মধ্যে তিনি ৩য়। শামসুল আজম ২০০৩ সালে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান। শিক্ষা জীবন শেষ করে দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় কমিউনিটির উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে যুক্ত রয়েছেন। ২০১৩ সালে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন। নির্বাচনে জয়লাভের পর শামসুল আজম বলেন, এই বিজয় আমার একার নয়, এটি মেইজব্রুকের সকল বাসিন্দার বিজয়। আমি আপনাদের সেবা করতে এবং এলাকাকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, আমি যেখান থেকে এসেছি—বোয়ালমারী, ফরিদপুর—সেই মাটির প্রতি আমার গভীর মমতা রয়েছে। প্রবাসে থেকেও আমি বাংলাদেশের মান-সম্মান বৃদ্ধিতে কাজ করে যাব। তার এই সাফল্যে যুক্তরাজ্যস্থ বাংলাদেশি কমিউনিটি এবং বোয়ালমারী-ফরিদপুরের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম

আপডেট সময় ০২:০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬