ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

নগরকান্দায় বাসের সাথে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত

ফরিদপুরের নগরকান্দায় বাস ও এ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়াগেছে।এর মধ্যে একই পরিবারের ৪ জন ও এ্যাম্বুলেন্সর চালক নিহত হোন। রোববার উপজেলার ফরিদপুর বরিশাল মহা সড়কে ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা বিআরটিসির একটি বাস (ঢাকা মেট্রো -ব-১৫- ৬৪৩৬) ও মাদারীপুর থেকে রোগী নিয়ে ফরিদপুর মেডিকেলে যাওয়ার সময় উক্ত স্থানে বাস ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হলে এ্যাম্বুলেন্সের পাঁচ জন নিহত হয় ও এ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। নিহতরা হলেন অ্যাম্বুলেন্স চালক কাওছার(২৫), তার বাড়ি মাদারীপুর জেলার সৈদারবালি এলাকায়। এছাড়া মাদারীপুর সদর উপজেলার বালিয়া মোস্তফাপুর এলাকার জাহাঙ্গীর মোল্লা(৬২), আলমগীর হোসেন মোল্লা(৫৮), খুরশিদা বেগম(৪৫) ও মাজেদা আক্তার(৪৮) নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন। নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ বলেন, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

নগরকান্দায় বাসের সাথে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত

আপডেট সময় ০২:০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬