ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল Logo গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওঃআবুল কালাম আজাদ এমপি কয়রা উপজেলায় অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করেছেন। রবিবার (২৪ মে) বিকেল ৪টায় কয়রা উপজেলা পরিষদের হলরুমে উপজেলার সাতটি ইউনিয়নের ২০০ জন অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে জনপ্রতি দুই হাজার টাকা করে মোট চার লাখ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “কয়রা-পাইকগাছার উন্নয়নে কোনো বাধা নেই। যে যেভাবে পারেন উন্নয়নের কাজে অংশ নিন। আমি উন্নয়নের কোনো কৃতিত্ব নিতে চাই না। এই অবহেলিত জনপদের মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, জনগণের খাদেম হিসেবে স্বচ্ছতার সঙ্গে সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরকারের বিভিন্ন সেবার তথ্য জনগণের কাছে উন্মুক্ত করে দেয়া হচ্ছে। জনগণের ভোটের আমানত রক্ষায় সরকারের সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্যাহ, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান,বাগালী ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হামিদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মােল্যা শাহাবুদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ানের জামায়াত ও তার সহযােগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

আপডেট সময় ০২:০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬