ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল Logo গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

২০২৭ সালের পর পাইকগাছা কয়রায় বিদ্যুতের কোন সমস্যা থাকবে না-এমপি আবুল কালাম আজাদ

খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন দৈনন্দিন জীবনে বিদ্যুতের কোন বিকল্প নাই। কল কারখানা থেকে শুরু করে কৃষি কাজ এবং বাসাবাড়িতে প্রতিদিন বিদ্যুতের প্রয়োজন হয়। তিনি বলেন জাতীয় গ্রীডের সরবরাহের উপর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নির্ভর করে। জাতীয় গ্রীডে সমস্যা হলে এর প্রভাব সবখানেই পড়ে। এমপি আবুল কালাম আজাদ আরো বলেন কৃষি উৎপাদন বৃদ্ধি সহ গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার জন্য গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা দরকার। এজন্য বিদ্যুতের উৎপাদন বাড়ানো যেমন দরকার, বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ের ব্যাপারে ও আমাদের সবাই কে এগিয়ে আসতে হবে। তিনি পূর্বের তুলনায় বর্তমানে লোডশেডিং অনেকাংশে কমে এসেছে। তবে দুরত্ব লাইনের কারণে কোথাও ত্রুটি হলেই বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হয়। তিনি বলেন ২০২৭ সালের পর নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রায় বিদ্যুতের কোন সমস্যা থাকবে না। পাইকগাছায় পাওয়ার গ্রীডের নির্মাণ কাজ টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে এবং কয়রায় একটি উপকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। আশা করছি ২০২৭ সালের মধ্যে এগুলো বাস্তবায়ন হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। তিনি ১ জুন ৩৩/১১ কেভির আওতায় পাইকগাছা উপজেলা সদরের ২০/২৮ এমভিএ ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্র পরিদর্শন ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির উপ পরিচালক অঞ্জন কুমার সরকার, এজিএম ইলিয়াস পাটোয়ারী, খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট শাহআলম, জুনিয়র ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, লাইনম্যান মন্টু কাঞ্জি লাল, পৌর জামায়াতের আমীর ডাঃ জিএম আসাদুল হক, জামায়াতের মেয়র প্রার্থী এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, জামায়াত নেতা মুহাম্মদ শফিয়ার রহমান, ফিরোজ আহমেদ, মুজাহিদুল ইসলাম, তামিম রায়হান ও আল মামুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

২০২৭ সালের পর পাইকগাছা কয়রায় বিদ্যুতের কোন সমস্যা থাকবে না-এমপি আবুল কালাম আজাদ

আপডেট সময় ১০:০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬