ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

মাদক দূর করতে খেলাধুলার বিকল্প নেই-আমান উল্লাহ আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসু ভিপি আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, মাদক দূর করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমেই দেশ থেকে মাদক নির্মূল করতে হবে। যুবসমাজকে ক্রীড়ামুখী করতে পারলেই তারা মাদকের আগ্রাসন থেকে রক্ষা পাবে।
গতকাল সোমবার বিকেলে আকছাইল স্পোর্টিং ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আকছাইল মাঠ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমান উল্লাহ আমান বলেন, “আরাফাত রহমান কোকো ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র। তিনি দেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে একজন নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আরও বলেন, কেরাণীগঞ্জে কোনো ধরনের মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে এবং মাদকসেবীদেরও আইনের আওতায় আনা হবে। কেরাণীগঞ্জে কোনো জুলুম-অত্যাচার বা ভূমিদস্যুতা থাকবে না। ঢাকা-২ আসনের কেরাণীগঞ্জকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে। ফাইনাল খেলায় মানিকনগর স্পোর্টিং ক্লাব ও ভাউল স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, ছাত্রদলের সভাপতি হাজী সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

মাদক দূর করতে খেলাধুলার বিকল্প নেই-আমান উল্লাহ আমান

আপডেট সময় ১০:১৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬