ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

বিএনপির এমপি আনিসুর রহমান তালুকদার খোকনের শাসন ম্যাজিক কালকিনিতে গ্রাম্য দলাদলির অবসান জনমনে স্বস্তি

গ্রাম্যদলাদলির আঁতুড়ঘর নামে পরিচিত মাদারীপুরের কালকিনিতে এবার একের পর এক ইউনিয়নগুলোতে যুগ যুগ ধরে চলে আসা গ্রাম্যদলাদলির অবসান হচ্ছে। আর এতে করে চরম সহিংসতার হাত থেকে মুক্তি মিলছে গ্রামের সাধারন মানুষদের। মাদারীপুর-৩ আসনে বিএনপির টিকিটে বিজয়ী সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পদক আনিসুর রহমান তালুকদার খোকনের কৌশলী পদক্ষেপ বিচক্ষণতার সাথে গ্রাম্য দলাদলির মাতুব্বরদের কল্যাণের দিকে ধাবিত করা আর অন্যায়কে প্রশ্রয় না দিয়ে অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কারণে গ্রাম্য দলাদলির অবসান হয়েছে বলে গ্রামবাসীর দাবী। জানাগেছে, উপজেলার সিডিখান, বাঁশগাড়ি, লক্ষিপুর, আলিনগর, এনায়েতনগর, পূর্ব এনায়েতনগর, শিকারমঙ্গল, কয়ারিয়া ইউনিয়ন এবং পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামে গ্রাম্য দলাদলির জেরে সারাবছর হামলা পাল্টা হামলা বাড়িঘর ভাঙচুর লুটপাট, হাত পায়ের রগকাটা পঙ্গু করে দেয়া সহ হত্যার ঘটনা ছিল অহরহ। আর এসব ঘটনার জেরে মামলার ঘানি টানতে গিয়ে বহু পরিবার এখন এক প্রকার নিঃস্ব। তবে বিএনপির মনোনয়নে আনিসুর রহমান তালুকদার খোকন এমপি হওয়ার পরে তা এখন অবসানের পথে। আলিনগর এলাকার গৃহবধু মেরিনা বেগম বলেন নতুন এমপি খোকন তালুকদার আসার পরে তিনি গ্রামের ২পক্ষদের নিয়ে সভা পরামর্শ করেন তাই কোন পক্ষই আর উত্তেজিত হয়না মারামারিও করেনা। এতে আমরা গ্রামবাসী শান্তিতে আছি। একই ভাবে বাঁশগাড়ি এলাকার কাওছার হোসেন, সিডিখান এলাকার আবুল কালাম, কয়ারিয়া এলাকার আবু তাহের খান সহ ১০/১২জন গ্রামবাসী বলেন গ্রামে দলাদলির কারণে হামলা মামলা না থাকলে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। নতুন এমপি আসার পরে গ্রাম্য দলাদলি থেমে গেছে তাই এলাকার মানুষদের মনে স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

বিএনপির এমপি আনিসুর রহমান তালুকদার খোকনের শাসন ম্যাজিক কালকিনিতে গ্রাম্য দলাদলির অবসান জনমনে স্বস্তি

আপডেট সময় ১০:২১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬