ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ৫ জন নিহত, আহত ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে একটি প্রাইভেট কারের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। একটি সূত্রে জানাগেছে আরিফুল হক নামে এক প্রবাসী দেশে আসলে তার পরিবারের লোকজন প্রাইভেটকারে করে যশোরে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। এতে আরিফুলসহ মোট ৫ জন মারা যায়। মঙ্গলবার ভোররাত আনুমানিক সোয়া চারটার দিকে ভাঙ্গা থানার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম নামক স্থানে ঢাকা-খুলনা হাইওয়ের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানাগেছে, ঢাকা থেকে যশোরগামী গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-১১৫৮) মহাসড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে আসা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৫-৩১৫৫) ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ ৪ জন নিহত হন। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ যাত্রী রয়েছেন। এসময় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় আহত তিনজনকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মধ্যে একজন শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তার মৃত হয়। ফলে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়ায়। বর্তমানে আরও দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ভাঙ্গা থানার এস আই মোঃ মামুন হোসেন সঙ্গীয় ফোর্স এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে শিবচর হাইওয়ে থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কারটি থানায় নিয়ে যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ৫ জন নিহত, আহত ২

আপডেট সময় ১২:২২:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬