ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুড়িগ্রামের উলিপুরে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ Logo রৌমারী রাজিবপুরে পূজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন Logo দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউপিতে বিএনপির মনোনয়ন ঘিরে বহুমুখী হিসাব-নিকাশ, আলোচনায় ১১ নেতা Logo ফটিকছড়িতে সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারীর পবিত্র খোশরোজ শরীফ Logo কলমাকান্দায় ১০ নারী ক্ষমতায়ন ও স্থিতিস্থাপক ভবিষ্যৎ গঠনে অবদানের স্বীকৃতি Logo দুর্গাপূজায় দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির কঠোর নিরাপত্তা, নজরদারিতে ৮৬ ম-প Logo গাসিকের উন্নয়ন কর্মকা-ে সক্রিয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকঅবকাঠামো নির্মাণ, প্রকল্প তদারকি ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব Logo পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীর টি-বাঁধ পরিদর্শন করেছেন Logo সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সেবার মান বাড়াতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ডাঃ সোহাগ Logo নাজিরপুরে অবৈধ সার বিক্রেতার দোকানে কৃষি কর্মকর্তার অভিযানের জেরে ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তার উপরে হামলা, থানায় মামলা

বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

ফরিদপুরের বোয়ালমারীতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে বোয়ালমারী অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মনিরুজ্জামান মনি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-সারাদেশে বিএনপি বিজয় লাভ করলেও ফরিদপুর ১ আসনের পরাজিত প্রার্থী আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টদের পূনর্বাসনের ঠিকাদারি নিয়ে প্রকৃত ছাত্রদল থেকে উঠা আসা বিএনপির নেতাকর্মীদের অবমূল্যায়ন করেছেন। তাদের বিরুদ্ধে হামলা মামলা করছেন। কারন তিনি জানেন-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা থাকলে চাঁদাবাজি, থানার দালালি, গাছ কাটা, মাছ লুট করা যাবে না। বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকা-ে থেকে সুবিধা নেওয়া যাবে না। তাই তিনি প্রকৃত বিএনপি নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের পদ পদবিধারী নেতাদের দলে ভিড়িয়ে অনৈতিক সুবিধা গ্রহণ করছেন। আলোচন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. আব্দুস সবুর শেখ, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, ?উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন মিয়া, বিএনপি নেতা খান মফিজুর কাদের মিল্টন, হোসেন সালেহ প্রিন্স, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনির হোসেন, পৌর মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সভাপতি নাঈমুল ইসলাম মৃধা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা জুয়েল। আলোচনা সভা শেষে ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক বিশিষ্ট আলেমেদ্বীন, হাফেজ আব্দুল গনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের উলিপুরে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ

বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

আপডেট সময় ১২:২৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬