ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

কালিয়াকৈরে এক দিনে ৪টি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন

গাজীপুরের কালিয়াকৈরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে এক দিনে ৪টি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন গাজীপুর-১ আসনের এমপি মোঃ মজিবুর রহমান। বুধবার (৩ জুন) উপজেলার মৌচাক মধ্যপাড়া ও ফুলবাড়িয়া ইউনিয়নে পৃথক ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা প্রকৌশলী মো. মাকসুদুন্নবী,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ. ন. ম. খলিলুর রহমান ইব্রাহিম প্রমুখ। জানা যায়, প্রকল্পের আওতায় মৌচাক ইউনিয়নে ১.১৬০ কিলোমিটার দৈর্ঘ্যের নিশ্চিন্তপুর–কাসিমপুর ইউনিয়ন বর্ডার সড়ক, মধ্যপাড়া ইউনিয়নে ১.৫০০ কিলোমিটার বারেক মার্কেট–শৈলাখালী সড়ক এবং ফুলবাড়ীয়া ইউনিয়নে ১.০০০ কিলোমিটার আরএন্ডএইচ–বাশাকৈর সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ ছাড়া একই ইউনিয়নের মাজিদচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় গোয়ালবাইদ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। চারটি সড়কের মোট দৈর্ঘ্য ৫.১২০ কিলোমিটার এবং মোট ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

কালিয়াকৈরে এক দিনে ৪টি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন

আপডেট সময় ০১:২৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬