ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

মেলান্দহ পৌরসভার রাস্তা মেরামত কাজের শুভ উদ্বোধন

জামালপুরের মেলান্দহ পৌরসভার ০৩নং ওয়ার্ডে গুরুত্বপূর্ণ রাস্তা মেরামত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ জুন ২০২৬) বেলা আনুমানিক ১১টায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, জনগণের চলাচল সহজ ও নিরাপদ করতে পৌরসভার বিভিন্ন সড়কের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এই রাস্তা মেরামতের ফলে এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন ঘটবে। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি আলহাজ এম. রফিকুল ইসলাম রহিম, পৌরসভার প্রকৌশলী মোয়াক্ষির হোসেন, বিশিষ্ট সমাজসেবক ডা. মোস্তাফিজুর রহমান বাবলুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিএনপির নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও মুরব্বিরা। স্থানীয় বাসিন্দারা রাস্তা মেরামত কাজের উদ্বোধনকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও চলাচলে অসুবিধা ছিল। সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং জনসাধারণ উপকৃত হবে। উল্লেখ্য, মেলান্দহ পৌরসভাকে আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সংস্কার ও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

মেলান্দহ পৌরসভার রাস্তা মেরামত কাজের শুভ উদ্বোধন

আপডেট সময় ০১:২৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬