ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি আটক করে গাড়ি তল্লাশি করে ১৮ কেজি গাঁজা এবং একটি স্যামসাং মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিতে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. বাদল মিয়া (পিতা: মো. রমজান মিয়া), তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাদল মিয়ার বিরুদ্ধে পূর্বে ৪টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত গাঁজা, মোবাইল ফোন ও সিএনজিটি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। আশুগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ শিরোনাম
আশুগঞ্জে সিএনজিতে গাঁজা, মাদক কারবারী গ্রেফতার
-
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া - আপডেট সময় ০১:২৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- 76
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























