ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ সন্ত্রাসী দল আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে নাশকতার নির্দেশ দেওয়ার অডিও ফাঁস Logo মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর সংগ্রাম আজও প্রাসঙ্গিক Logo বাকশালের একটি অংশ ১৫ আগস্ট ঘটিয়েছে: রিজভী Logo গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন Logo আধিপত্যবাদের সব ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হতে হবে : ড. মাহবুব উল্লাহ Logo তিন বছরে ১ হাজারটি বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি Logo সবুজ পাহাড়ের গায়ে সোনালি ধানের সমারোহ Logo ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও র‌্যালি

কুড়িগ্রামের উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বাইপাস সড়ক বাস্তবায়ন কমিটির আয়োজনে পৌর শহরের গবা মোড়ে মানববন্ধন শেষে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ইউএনওকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নেতা খাইরুজ্জামান, আব্দুল হালিম, এলাকাবাসী রেজওয়ানুল ইসলাম, ওয়াদুদ মিয়া ও হামিদুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, যানজট নিরসনে সরকারের পক্ষ থেকে পৌরসভার হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত ৬৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৩.২ কি.মি বাইপাস সড়ক নির্মানের জন্য অর্থ বরাদ্দ হয়। কিন্তু নানান জটিলতায় দীর্ঘদিন থেকে দরপত্র আহবান না হওয়ায় বর্তমানে অর্থ ফেরত যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে পৌর শহরে তীব্র যানজটের কারনে জরুরী মহুর্তে এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসকে দাঁড়িয়ে থাকতে হয়। স্কুল-কলেজ গামী শিক্ষার্থীদেরও দাঁড়িয়ে থাকতে হয়। কয়েকমাস পূর্বে যানজটের কারনে এ্যাম্বুলেন্সেই এক শিশুর করুন মৃত্যু হয়েছে। এছাড়া কুড়িগ্রাম থেকে চিলমারী বন্দর ও মাওলানা ভাষানী সেতুর সাথে দ্রুত যোগাযোগ মাধ্যম হচ্ছে এই সড়ক। কিন্তু যানজটের কারনে এর সুবিধা পুরোপুরি পাচ্ছে না সাধারন মানুষ ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা আরও বলেন, সড়ক ও জনপদ বিভাগের মাধ্যমে দ্রুততম সময়ে ভূমি অধিগ্রহন, নকশা প্রণয়ন এবং বিশেষ বাজেট প্রণয়ন নিশ্চিত করে জরুরী ভিত্তিতে বাইপাস সড়ক নির্মানের দাবী জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ বাইপাস সড়কের দাবীতে স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও র‌্যালি

আপডেট সময় ০১:৩৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬