ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল Logo গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

পরিচ্ছন্নতা ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে কালীগঞ্জে বিডি ক্লিনের মানববন্ধন

গাজীপুরের কালীগঞ্জে পরিচ্ছন্ন, মানবিক ও দায়িত্বশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। বিডি ক্লিনের প্রতিষ্ঠার দশম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুন) সকালে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির কালীগঞ্জ শাখার সদস্যরা। কালীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রায় তিন ঘণ্টাব্যাপী অবস্থান করে তারা জনসচেতনতামূলক বিভিন্ন বার্তা তুলে ধরেন এবং একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকারের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডি ক্লিন কালীগঞ্জের সহ-সমন্বয়ক আশিক রহমান সৈকত, লজিস্টিক সমন্বয়ক হুমায়ূন করীমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, পরিচ্ছন্নতা কেবল পরিবেশের নয়, মানুষের চিন্তা-চেতনা ও আচরণেরও বিষয়। একটি উন্নত জাতি গঠনের জন্য পরিচ্ছন্ন মানসিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধের বিকাশ জরুরি।
এ সময় তারা ১০ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে ছিল-পরিচ্ছন্ন মানসিকতার মানুষ গড়ে তোলা, মানুষের প্রতি মানুষের সম্মান নিশ্চিত করা, মানবিক ও দায়িত্বশীল বাংলাদেশ প্রতিষ্ঠা, ধর্ষণমুক্ত সমাজ গঠন, শব্দদূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা, প্রতিহিংসামুক্ত সামাজিক সংস্কৃতি গড়ে তোলা, ভালোবাসা ও সম্প্রীতিতে সমৃদ্ধ দেশ বিনির্মাণ, ৩ জুনকে ‘পরিচ্ছন্ন দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান এবং সর্বোপরি একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা। বক্তারা বলেন, সামাজিক পরিবর্তনের জন্য শুধু সরকারি উদ্যোগই নয়, সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও সমানভাবে প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। উল্লেখ্য, ২০১৬ সালের ৩ জুন প্রতিষ্ঠিত হওয়া বিডি ক্লিন দেশের বিভিন্ন অঞ্চলে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

পরিচ্ছন্নতা ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে কালীগঞ্জে বিডি ক্লিনের মানববন্ধন

আপডেট সময় ০১:৪৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬