ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

উত্তরার ১৬ নম্বর সেক্টরে মসজিদের জন্য জমি বরাদ্দের দাবিতে সমাবেশ

রাজধানীর উত্তরা মডেল টাউনের ১৬ নম্বর সেক্টরে মসজিদের জন্য সরকারি প্লট স্থায়ীভাবে বরাদ্দের দাবিতে সমাবেশ করেছেন স্থানীয় মুসল্লি ও উত্তরা মডেল টাউনের ১৬ নম্বর সেক্টরে বসবাসকারীগণ। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে পরিচালিত ‘মসজিদ আল জান্নাহ’ এর নামে সরকারি প্লটটি স্থায়ীভাবে বরাদ্দ দেওয়া হোক। সমাবেশে বক্তারা বলেন, উত্তরা মডেল টাউনের ১৬ নম্বর সেক্টরে বিভিন্ন ধর্মের উপাসনালয়ের জন্য জমি বরাদ্দ থাকলেও সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর জন্য মসজিদের কোনো নির্দিষ্ট স্থান রাখা হয়নি। ইতোমধ্যে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের উদ্যোগে সেক্টরের ই-ব্লকের এস-২৮ নম্বর প্লটে অস্থায়ীভাবে ‘মসজিদ আল জান্নাহ’ প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, তারাবিহসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। ৫ জুন ২০২৬, জুমার নামাজ আদায় শেষে মসজিদ আল জান্নাহ এর সামনের চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বিবেচনায় উত্তরা ১৬ নম্বর সেক্টরের ই-ব্লকের এস-২৮ নম্বর প্লটটি ‘মসজিদ আল জান্নাহ’ এর নামে স্থায়ীভাবে বরাদ্দ দিতে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করে। এদিন মুসল্লিদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে মসজিদ আল জান্নাহ’য় এসে জুমার নামাজ আদায় করেন ঢাকা-১৮ আসনের সম্মানিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। নামাজ শেষে সমবেত মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ধর্মীয় অনুভূতির কথা বিবেচনায় রেখে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে ১৬ নম্বর সেক্টরের ই-ব্লকের এস-২৮ নম্বর প্লটটি ‘মসজিদ আল জান্নাহ’ এর নামে স্থায়ীভাবে বরাদ্দ করা যায়। সমাবেশে আরও বক্তব্য রাখেন মসজিদ আল জান্নাহ’র সভাপতি লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম (অব:), সহ-সভাপতি মোঃ মাসুদ আলম, সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

উত্তরার ১৬ নম্বর সেক্টরে মসজিদের জন্য জমি বরাদ্দের দাবিতে সমাবেশ

আপডেট সময় ০৭:২৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬